শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বিয়ের জন্য আদর্শ বয়স কত!

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ১১:৫৮ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ- কেউ কৈশোর পেরিয়ে কুড়ির কোঠায় পৌঁছেই পেয়ে যায় জীবনসঙ্গী। কারও মনের মানুষ খুঁজতে খুঁজতে চল্লিশ পেরিয়ে যায়। বিয়ের কি কোনও বয়স হয়? না, সত্যিই হয়ত হয় না। বৈজ্ঞানিকরা কিন্তু জানাচ্ছেন, বিয়ের বয়স না থাকলেও বিয়ে কতটা সফল হবে তা অনেকটাই নির্ভর করছে কত বছর বয়সে বিয়ে করছেন তার উপর।

উটাহ বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাস এইচ উলফিঙ্গার জানাচ্ছেন, যারা ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ে করেন তাদের বিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে কম। এই গবেষণার জন্য উলফিঙ্গার ন্যাশনাল সার্ভে অব ফ্যামিলি গ্রোথের ২০০৬-২০১০ ও ২০১১-২০১৩ পর্যন্ত তথ্য খতিয়ে দেখেন। সেই আপসাইড-ডাউন বেলকার্ভ দেখে উলফিঙ্গার জানান, বয়ঃসন্ধি থেকে যত আমরা প্রাপ্তবয়স পেরিয়ে মধ্য কুড়ি ছাড়িয়ে যাই, বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা ততই কমতে থাকে। ত্রিশের কোঠায় যাঁরা বিয়ে করেন তাঁরা অনেক বেশি প্রাপ্তমনস্ক যেমন হন, তেমনই আর্থিক ভাবেও সফল হন। এই সময় যোগ্য সঙ্গী খুঁজে পাওয়া এবং সঙ্গী নির্বাচন করাও অনেক সহজ হয়। আবার মধ্য তিরিশ পেরিয়ে যতই আমরা চল্লিশের কোঠায় পৌঁছই, ততই বাড়তে থাকে বিচ্ছেদের সম্ভাবনা। ৩২ বছর বয়সের পর বিয়ে করলে প্রতি বছরে বিচ্ছেদের সম্ভাবনা পাঁচ শতাংশ করে বেড়ে যায়।

উলফিঙ্গারের গবেষণার ফলাফলের সঙ্গে মিলে গিয়েছে ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজের সমীক্ষার রিপোর্টও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com