শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বই মেলায় মোড়ক উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করলো পাইওনিয়ার পাবলিকেশন্স

Reporter Name / ২৭৪ Time View
Update : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বইমেলায় কবি মো. আমিনুজ্জামান‘র কবিতার বই ‘দখিন হাওয়া’ এর মোড়ক উন্মোচনের মাধ্যমে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা পাইওনিয়ার পাবলিকেশন্স।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদী। প্রকাশনা সংস্থার সত্ত্বাধিকারী সাংবাদিক ইসমাঈল আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ড. ফজলুল হক তুহিন, মিডিয়া ব্যক্তিত্ব হুসনী মোবারক, চেয়ারম্যান আবু তাহের, গবেষক শাহাদাত সরকার, কবি আফসার নিজাম, কবি ওয়াহিদ আল হাসানসহ বেশ বরেণ্য মানুষেরা।

প্রধান অতিথি কবির ভূয়ষী প্রশংসা করে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোন আপোষ করবো না। শহীদ মিনারের চূড়াগুলো এখান থেকে পাশেই শহীদদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছে। এত প্রকাশনার ভীড়ে আমার অতি স্নেহের ইসমাঈল আহসান আরেকটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগ নেয়ায় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকা থেকে প্রকাশিত হবে পাইওনিয়ার পাবলিকেশন্স এর বই। এই প্রকাশনা থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন মাইমুল আহসান খানের আলোচিত বই “মমতা ম্যাজিকঃ ভবিষ্যৎ কোন পথে” বইটি অচিরেই আসছে।

এই সময় প্রকাশক ইসমাঈল আহসান বলেন, বিশ্ব মানের নতুন বই প্রকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে বইমুখী করবো। তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকাশনী। এছাড়া দেশের সৃজনশীল লেখক এবং চিন্তা-চেতনায় বাংলাদেশের দেশ প্রেম জাগ্রত হয়, তাদের নিয়ে নতুন নতুন কাজ করতে সদা দীপ্ত থাকিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com