বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

রাউজানে বড় মাওলানা’র বার্ষিক ওরশ শরীফ ও শাজরা শরীফ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

Reporter Name / ৭২২ Time View
Update : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৮:২৫ অপরাহ্ন

মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ- রাউজান হাজীপাড়া বড় মাওলানা নক্বশবন্দীয়া দরবার শরীফে হযরত বড় মাওলানা (রহ.) এবং তাঁর পুত্র হযরত মাওলানা সা’আদ উল্লাহ(রহ.) এর পবিত্র ওরশ শরীফ হুজুরের বড় নাতী শাহাজাদা আলহাজ্ব সৈয়দ আব্দুস সালাম(রহ.) এর আওলাদ গণের পক্ষে অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারী রবিবার বাদে জোহর থেকে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউসিয়া, মিলাদ, জেয়ারত এর মাধ্যমে ওরশ শরীফ উদযাপন করা হয়। উক্ত ওরশ শরীফ উপলক্ষে আল ইজাবাহ ইসলামিক কনফারেন্স ও হাজীপাড়া বড় মাওলানা নক্বশবন্দীয়া দরবার শরীফের পবিত্র শাজরা এর মোড়ক উন্মোচন এর আয়োজন করা হয়। শাহজাদা সৈয়দ রেজাউল করিম এর সভাপতিত্বে এবং সেকান্দর আলম চৌধূরী এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা সুলাইমান আনসারী(মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়্যদ বাড়ী দরবার শরীফের মুন্তাজিম ও শামসুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাদা সৈয়্যদ সাইফুদ্দৌলা, শাহজাদা সৈয়্যদ হাসনুদ্দৌলা, হাজীপাড়া দরবার শরীফের মুন্তাজিম শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ মামুন, শাহজাদা সৈয়্যদ রিজবান উল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরিদুল আলম রেজবী, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারী মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারী, সাবেক চেয়ারম্যান জানে আলম বাবুল, প্রিন্সিপাল মাওলানা সাহাবুদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা হাফেজ মঈন উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়্যদ মুহিব উল্লাহ নক্বশবন্দী , বাঁশখালী নঈমীয়া নক্বশবন্দীয়া দরবারের সাজ্জাদানশীন শায়খ শফিউল বশর নঈমী, মাওলানা মুহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী, জনাব আলী হোসেন মুরাদ, মাওলানা আব্দুল মাবুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com