বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনায় ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি ‎ কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো!

কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মেট্রো প্রতিনিধিঃ / ২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে স্লোগান দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের একটি অংশ। পরে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

‎আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর গাড়ি কুয়েট অডিটোরিয়ামের সামনে পৌঁছালে গাড়িকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একদল শিক্ষার্থীকে ‘কুয়েট শাখা ছাত্রদল, জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।এদিকে দুপুরের পর কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, এটি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। আমি চাই, এই রাজনীতিমুক্ত ক্যাম্পাস সম্পূর্ণভাবে কর্তৃপক্ষ বাস্তবায়ন করবেন। কোনোভাবেই এই ক্যাম্পাসে প্রকাশ্যে হোক, গুপ্ত অবস্থায় হোক, রাজনীতি করা যাবে না। সভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎এ সময় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। তাদের অভিভাবকেরা আশা করেন, সন্তানরা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশে পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে এবং ভবিষ্যতে দেশের ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। কোনো অভিভাবকই চান না, সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে তার নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে।

তবে শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। হুইপ বলেন, তার মানে এই নয় যে আমাদের ছাত্র-ছাত্রীরা রাজনীতিবিমুখ থাকবেন। অবশ্যই রাজনীতি সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করতে হবে। আজকের আধুনিক যুগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনেক উপায় আছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসকে অরাজনৈতিক রাখার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, রাজনৈতিক মতামত ও মতাদর্শ থাকতেই পারে। তবে অন্যের মতামতের স্বাধীনতা ও ভিন্নমতকে সম্মান করতে হবে।

হুইপ বলেন, আমরা তাই ভয়মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চাই। কাউকে ট্যাগ দিয়ে তার মতামতকে দাবিয়ে রাখা কিংবা তাকে মানসিকভাবে পর্যুদস্ত করে তার প্রতিভা নষ্ট করা যাবে না। ভয়হীনভাবে, স্বাধীনভাবে প্রতিটি ছেলে এখানে লেখাপড়া করবে, মুক্ত পরিবেশে তার স্বাধীন মত প্রকাশ করবে এবং অন্যের মতকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com