১. সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন:
ঝগড়ার সময় আমরা প্রায়শই নিজেদের কথা বলতে ব্যস্ত থাকি এবং সঙ্গীর কথা শুনতে চাই না। এর ফলে ভুল বোঝাবুঝি বাড়ে। মনোবিজ্ঞানীরা পরামর্শ দেন, ঝগড়ার সময় সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন। তার দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন। আপনি যখন তাকে বলবেন যে আপনি তার কথা বুঝতে পারছেন, তখন সে আরও শান্ত হবে এবং পরিস্থিতি সহজ হবে।
২. ব্যক্তিগত আক্রমণ নয়,
সমস্যার ওপর মনোযোগ দিন: ঝগড়ার সময় ব্যক্তিগত আক্রমণ, যেমন: “তুমি সব সময় এমন করো” বা “তোমার জন্য এমনটা হলো” — এই ধরনের কথা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এর বদলে সমস্যার ওপর মনোযোগ দিন। বলুন: “এই কাজটি আমাকে কষ্ট দিয়েছে” বা “এই পরিস্থিতিটা আমি সামলাতে পারছি না”। এই কৌশলটি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে আলোচনাকে গঠনমূলক করে তোলে।
৩. কিছুটা বিরতি নিন:
যদি দেখেন ঝগড়া বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন কিছুটা বিরতি নিন। সঙ্গীকে বলুন, “আমি এখন খুব রেগে আছি। চলো, আমরা কিছুক্ষণের জন্য আলাদা থাকি এবং পরে শান্তভাবে কথা বলি।” এটি আপনাকে এবং আপনার সঙ্গীকে মাথা ঠান্ডা করার সুযোগ দেবে এবং পরে যুক্তিসঙ্গতভাবে আলোচনা করতে পারবেন।
৪. ক্ষমা করতে শিখুন:
ভালোবাসার সম্পর্কের মূল ভিত্তি হলো ক্ষমা। ছোটখাটো ভুল বা মতের অমিল হলে তা ক্ষমা করতে শিখুন। অতীত নিয়ে খোটা দেওয়া বা পুরোনো ঝগড়া টেনে আনলে নতুন করে সমস্যার সৃষ্টি হয়। ক্ষমা করা সম্পর্কের ওপর জমে থাকা ক্ষোভকে দূর করে এবং আপনাদের মধ্যেকার দূরত্ব কমায়।
৫. ছোট ছোট প্রশংসা করুন:
ঝগড়ার পাশাপাশি ভালো মুহূর্তগুলোও ভুলে যাবেন না। সঙ্গীর ছোট ছোট কাজের জন্য প্রশংসা করুন। যেমন: “আজকের রান্নাটা খুব ভালো হয়েছে” বা “আজকে তোমার এই কাজটি আমার খুব ভালো লেগেছে”। এই ছোট ছোট প্রশংসাগুলো আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে এবং একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করবে।
এই কৌশলগুলো মেনে চললে দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখা সম্ভব। মনে রাখবেন, একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য ধৈর্য, বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য।