বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

উত্তর মাদার্শায় ঈদে মিলাদুন্নবী দঃ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৬৩৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৬:৩২ অপরাহ্ন

হাটহাজারী উত্তর মাদার্শায় পবিত্র জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে হযরত বদি উদ্দিন শাহ মাদারী (রহঃ) জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এবং হযরত বদি উদিন শাহ মাদারী (রহ.) সমাজকল্যান সংঘ সহযোগিতায় হযরত বদি উদ্দিন শাহ মাদারী (রহঃ) জামে মসজিদ ময়দানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

১ নভেম্বর রবিবার কাটিরহাট আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা মাদ্রাসা আরবী প্রভাষক হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোসেন আলকাদেরী। এতে উদ্ভোধক ছিলেন হযরত বদি উদ্দিন শাহ মাদারী (রহঃ) জামে মসজিদ এর খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান।

এতে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া মালয় বিশ্ববিদ্যালয়ের এম, ফিল গবেষক শায়খ ড. সৈয়্যদ মুহাম্মদ হাসান আল-আযহারী। এতে বিশেষ বক্তা ছিলেন ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা আরবী প্রভাষক হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিকী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পূর্ব পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ লোকমান, গাউসিয়া কমিটি বাংলাদেশ কক্সবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার সৈয়দ মুহাম্মদ এনামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শাহজাহান আলী, ১০ নং উত্তর মাদার্শা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, হযরত শাহ মাদারী (রহঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব প্রফেসর মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আকবর, আবদুস সাত্তার, মোহাম্মদ নুরুল আলম মেম্বার , আইয়ুব কোম্পানি, আবদুস ছবুর, নুরুল আবছার, বাদশা, মুজিব, মাহমুদ আলী, নাছির উদ্দীন, জসিম উদ্দিন মাদারী প্রমুখ।

বাদে যোহর থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে হাফেজ মুহাম্মদ নাজির হোসাইন আলকাদেরী মিলাদ কিয়াম পরিচালনা করেন এবং দোয়া ও মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com