মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

গণজমায়েত করায় বিয়ে বন্ধ করে কনের বাবাকে কারাদণ্ড

Reporter Name / ৪৪৮ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ২:০৯ অপরাহ্ন


জেলা প্রতিনিধি ॥

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার (২০ মার্চ) বিকেলে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের মৃত সৈয়দ কলিমুদ্দিনের ছেলে ফরমান আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার ছিল ফরমান আলীর মেয়ের বিয়ে। এ উপলক্ষে গণজমায়েত করে তিনি প্রীতিভোজের আয়োজন করেন। খবর পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ফরমান আলীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনাভাইরাস সর্তকতায় গণবিজ্ঞপ্তি জারি করে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সবাইকে সচেতন করতে মাইকিংও করা হয়েছে। ইতোমধ্যে উপজেলায় আরও দুটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও গণজমায়েত করে ফরামান আলী মেযের বিয়ের আয়োজন করেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com