মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

বিএনপির আইনজীবীরা আদালত অবমাননা করেছেন

Reporter Name / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৭:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোলকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই হট্টগোল করে বিএনপির আইনজীবীরা আদালতে অবমাননা করেছেন বলে মন্তব্য করেছে অ্যাটর্নি জেনারেল।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট চত্বরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। আদালতে বিএনপির আইজীবীদের হট্টগোলের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজ বিএনপির আইনজীবীরা আদালতে যা করল তা আমার জীবনে কখনো দেখিনি। এটি আদালত অবমাননার সামিল।’

মাহবুবে আলম বলেন, জনসভায় যেরকম হট্টগোল হয় আদালতে সেরকম হইচই শুরু করেন বিএনপির আইনজীবীরা। এটি নজিরবিহীন, এমনটি মেনে নেয়া যায় না।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাইরের আন্দোলনকে এজলাসে নিয়ে আসার চেষ্টা করছে আসামিপক্ষের আইনজীবীরা, যেটি কোনো অবস্থাতেই কাম্য নয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে খালেদার জামিন নিয়ে শুনানি শুরু হয়।

শুনানির শুরুতে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে জানান, খালেদা জিয়ার স্বাস্থ‌্য বিষয়ক রিপোর্ট তৈরি হয়নি। আরও কয়েকদিন সময় প্রয়োজন। এর বিরোধিতা করে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপূর্ণ। তার আগে জামিনের ব‌্যবস্থা করুন।’

এ অবস্থায় আপিল বিভাগ মেডিকে‌ল প্রতিবেদন দাখিলের জন‌্য এবং পরবর্তী শুনানির জন‌্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।

তখন আদালতে অবস্থানরত বিএনপির আইনজীবীরা এ আদেশ মানি না বলে উচ্চস্বরে কথা বলতে থাকেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরও তাদের বক্তব‌্যের বিরোধিতা করলে দুই পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়।

বিএনপির আইজনীবীদের হট্টগোলের একপর্যায়ে বিচারপতিরা কোনো লিখিত আদেশ না দিয়ে এজলাস কক্ষ ত‌্যাগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। দুই পক্ষের আইনজীবীরাই এজলাস কক্ষে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com