শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

র‌্যাব-৪ এর অভিযানে সাভার মডেল থানাধীন এলাকা হতে ৬২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ।

Reporter Name / ২২৭ Time View
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উৎঘাটনের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। বর্তমানে দেশে অর্থের লোভে বিপদগামী উঠতি বয়সের যুবকরাও এ ধরণের সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকান্ড ও মাদক ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে এবং পেশাদার সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী হয়ে উঠছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ০৩ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন নবীনগর-সাভার মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজা, ০১ টি পিকআপ, মাদক বিক্রিত নগদ ৬৪০/- টাকা এবং ০২ টি মোবাইলসহ নিম্নোক্ত ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।

১। মোঃ রিয়াদ আহমেদ পাপ্পু (২৫), জেলা- ব্রাহ্মনবাড়িয়া।২। মোঃ রনি মিয়া (২২), জেলা- ব্রাহ্মনবাড়িয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com