শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দিনাজপুর সদরের মুরাদপুরে বাড়ীর উপর দিয়ে বৈদুতিক তার টানাকে কেন্দ্র করে সংঘর্ষ।

Reporter Name / ৩৩৭ Time View
Update : রবিবার, ২০ জুন, ২০২১, ৬:১৬ অপরাহ্ন

ডেক্সঃ দিনাজপুর সদর উপজেলা ৭নং উৎরাইল ইউপির মুরাদপুর সাহাপাড়া গ্রামে বাড়ীর উপর দিয়ে ১১ কেভি বৈদ্যুতিক তার টানাকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দিনাজপুর কোতয়ালী থানার অভিযোগ সুত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলা ৭নং উৎরাইল ইউপির মুরাদপুর সাহাপাড়া গ্রামের মৃত হাজী রহমত আলীর পুত্র মোঃ এমদাদুল হকের বসত বাড়ীর উপর দিয়ে বে-আইনী ভাবে পল্লী বিদ্যুতের ঠিকাদার ১১ কেভি বৈদ্যুতিক তার টানার জন্য এমদাদুলের বাড়ীর পিছনে একটি পোল স্থাপন করেন। এসময় এমদাদুল দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোদাগাড়ী শাখায় মৌখিক অভিযোগ করলে কর্তৃপক্ষ উক্ত কাজটি বন্ধ করে দেয়। পরবর্তীতে ঠিকাদার বৈদ্যুতিক তার সংযোগ দেয়ার জন্য সেখানে উপস্থিত হয়। এসময় বাড়ীর উপর দিয়ে বৈদ্যুতিক তার টানাতে নিষেধ করলে প্রতিপক্ষ একই গ্রামের আফজাল হোসেন ও মাহফুজুর রহমান ভাড়াকরা সন্ত্রাসী বাহিনী নিয়ে এমদাদুল হক ও তার পরিবারের উপর হামলা চালায় এতে আহত হয়েছেন ৪ জন। এব্যাপারে এমদাদুল হক ৫ জনকে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগে উল্লেখিতরা হলেন, আফজাল হোসেন পিতাঃ মৃত তমিজ উদ্দিন, মোঃ সাদ্দাম হোসেন ও সিজান মাহমুদ উভয় পিতা আফজাল হোসেন, মাহফুজুর রহমান ও রবিউল আক্তার বাবু উভয় পিতা আফছার আলী, সাং মুরাদপুর সাহাপাড়া সদর দিনাজপুর।
উল্লেখিত আসামীরা গত ৬ জুন সকালে বাদী এমদাদুল হকের বাড়ীর উপর দিয়ে জোরপূর্বক ১১ কেভি বৈদুতিক তার টানার জন্য উদ্যোগ নিলে এমদাদুল হক তাতে বাধা দেয়। এসময় আফজাল হোসেন সহ তার সন্ত্রাসী বাহিনী এমদাদুলের উপর হামলা চালায় একপর্যাযে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও বেধম মারপিট করে সন্ত্রাসীরা চলে যায়। এলাকাবাসী মনে করেন এমদাদুলের বাড়ীর উপর দিয়ে বৈদুতিক তার না টানলে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। দ্রুত এই ১১ কেভির বৈদুতিক তার সরিয়ে না নিলে এর থেকেও বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে তারা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com