শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আশুলিয়ায় জুয়ার আসরে র‍্যাবের অভিযান, ১৪ জুয়াড়ী গ্রেফতার।

Reporter Name / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৪:২৭ অপরাহ্ন

দুর্নীতি রিপোর ডেক্সঃ রাজধানীর অদূরে আশুলিয়া থানার ডেন্ডাবর মধ্যাপাড়া এলাকায় জুয়ার আসরে গোপনে অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে

এলিট ফোর্স র‍্যাব।

এসময় তাদের নিকট থেকে ৬ সেট তাস ও নগদ ৫ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা ও ১৭ টি মোবাইল ফোন উদ্ধার মুলে জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ জানতে পারে যে, আশুলিয়া থানার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্হায় মোট ১৪ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হচেছ- মোঃ জয়নুল ইসলাম (৩২), জেলা-গাইবান্ধা। মোঃ ইউনুছ আলী (৩৬), জেলা-ঢাকা। সুবাশ চন্দ্র দাস (৩৮), জেলা-নেত্রকোনা। মোঃ আসলাম (৪২), জেলা-ঢাকা। মোঃ বাশার হোসেন (৩৮), জেলা-মানিকগঞ্জ। মোঃ কামরুল হাসান (২৯), জেলা-ঢাকা। মোঃ বাবু মিয়া (২৮), জেলা-রংপুর। মোঃ কালু মিয়া (৪০), জেলা-ঢাকা। মোঃ মহিউদ্দিন (৪৫), জেলা-বরিশাল। মোঃ আব্দুল হামিদ (৩২), জেলা-টাঙ্গাইল। মোঃ আব্দুল জলিল (৩৬), জেলা-ময়মনসিংহ। মোঃ জসিম হাওলাদার (৪৩), জেলা-বরিশাল। মোঃ জসীম (৩২), জেলা-ঢাকা। মোঃ কাজীম উদ্দিন (৫২), জেলা-ঢাকা।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জানান, এসময় তাদের কাছ থেকে ৬ সেট জুয়া খেলার প্লেয়িং কার্ড (তাস), ১৭ টি মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ ৫ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা উদ্ধার মুলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জুয়া খেলার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com