শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

হাটহাজারীতে ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে গাউসিয়া কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name / ৪৩৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৬:৫৬ পূর্বাহ্ন

গাউসিয়া কমিটি বাংলাদেশ ও খানকাহ এ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরীয়া কমপ্লেক্সে’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ, ফাতেহা ইয়াযদাহুম, মাসিক গিয়ারভী শরীফ ও মরহুম পীর ভাই-বোনদের ইছালে সওয়াব উপলক্ষে মধ্যম মাদার্শা খানকাহ শরীফে গাউসিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়।

২৭ নভেম্বর শুক্রবার খানকাহ এ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরীয়া কমপ্লেক্সে চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্স প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন। এতে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও করোনাকালে দাফন-কাফন কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। এতে প্রধান বক্তা ছিলেন সাদার্ণ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ আল্লামা সৈয়দ জালাল উদ্দীন আল আযহারী, বিশেষ বক্তা ছিলেন ডঃ আল্লামা কাশেম রেজা নঈমী, আল্লামা নঈমুল হক নঈমী। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি আল্লামা ইয়াসিন হোসাইন হায়দরী, কক্সবাজার জেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাও থানার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মহানগর সদস্য মোহাম্মদ আরিফুর রহমান, মোহাম্মদ আলমগীর, রাশেদ খান মেনন।

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পূর্ব পরিষদের সহ-সভাপতি সেকান্দর হোসেন মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা পূর্ব পরিষদের সভাপতি গাজী লোকমান, সহ-সভাপতি মোহাম্মদ মিয়া সওদাগর, সহ-সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম মিঠু, সাধারণ সম্পাদক ব্যাংকার জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আবছার, সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার সৈয়দ মুহাম্মদ এনামুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আরশাদ চৌধুরী, সমাজসেবা সম্পাদক আবদুস ছবুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা শাহজাহান আলী, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ নাছির উদ্দিন মোস্তফা, দফতর সম্পাদক আজাদুর রহমান, ১০ নং উত্তর মাদার্শা সভাপতি আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, নির্বাহী সদস্য সৌরভ হোসেন সৌরভ, মাওলানা আবদুল্লাহ শাহ, এডভোকেট ইয়াসির আরাফাত, আবুল হোসেন কোম্পানি, নাজিম উদ্দীন, লিয়াকত হোসেন, মোহাম্মদ ছরওয়ার শরীফ, এসএম সোলায়মান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com