শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:০২ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরায় “মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে উত্তরার কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করে হেযবুত তওহীদ।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে বর্তমান বিশ্বব্যবস্থার অস্থিরতা, যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন এবং উগ্রবাদী সহিংসতার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিন ও মিয়ানমারের মতো অঞ্চলে নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশেও সাম্প্রতিক বছরগুলোতে গণপিটুনি, উগ্রবাদ ও সহিংসতার ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি দাবি করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজ ও রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে তিনি ৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে— বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দুর্বল রাষ্ট্রের ওপর আধিপত্য বন্ধ করা, অর্থনির্ভর বিচারব্যবস্থার সংস্কার করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে শক্তিশালী পাল্টা আদর্শ গড়ে তোলা, মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ জাতিসত্তা প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে পারস্পরিক বিশ্বাস ও বাক-স্বাধীনতার প্রতি সম্মান নিশ্চিত করা, ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার পরিবর্তে নতুন একক শিক্ষাব্যবস্থা চালু করা, পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণবান্ধব করা এবং গণমাধ্যমকে কর্পোরেট ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “উগ্রবাদ মানবাধিকার লঙ্ঘনের অন্যতম প্রধান কারণ। ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি মোকাবিলায় শুধু শক্তি প্রয়োগ নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে শক্তিশালী আদর্শিক অবস্থান গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, ব্যক্তিগত বা গোষ্ঠীগত সশস্ত্র হামলা ইসলামে বৈধ নয় এবং এ ধরনের কর্মকাণ্ড সরাসরি সন্ত্রাসবাদের শামিল। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ পর্যন্ত সংগঠনের পাঁচ সদস্যকে হত্যা এবং বহু ঘরবাড়িতে হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

বৈঠকে রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজকে উগ্রবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেছুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com