শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ 

Reporter Name / ৫৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২২ অপরাহ্ন

তাছলিমা তমাঃ দেশে ভূমিকম্পের প্রকট সতর্কবার্তা জারি থাকলেও রাজধানী দখিন খান থানার কাওলার নয়া বাড়িতে চলছে ভবন নির্মাণের কাজ,অনিয়ম যেন থামছেই না। কাওলার নয়া বাড়িতে চলছে রাজউকের নিয়ম-কানুন প্রকাশ্যে উপেক্ষা করে ১ম তলার কাজ শেষ করে এখন চলছে ২য় তলা ভবনে কাজ পুর্ন জমি দখল করে নির্মাণের ভয়াবহ চিত্র সামনে এসেছে। এতে এলাকার সাধারণ মানুষের জীবন নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী দখিন খান থানার কাওলার নয়া বাড়িতে রেনু আক্তার নিজেদের ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজউকের অনুমোদিত নকশা সম্পূর্ণ উপেক্ষা করে ইচ্ছেমতো বহুতল ভবন নির্মাণ করছেন। রাজউকের নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে কমপক্ষে ৪০% জায়গা খালি রাখার বাধ্যবাধকতা থাকলেও ১ তলা পর্যন্ত পুরো জমি দখল করে নির্মাণকাজ শেষ করা হয়েছে। বর্তমানে ২য় তলার নির্মাণকাজ চলমান রয়েছে।

📌 একাধিক আইন লঙ্ঘনের অভিযোগ

নির্মাণকাজে স্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে—বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২,টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩,ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮,বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)-২০২০

অভিযোগ রয়েছে, এসব আইন জেনেশুনেই লঙ্ঘন করছেন রেনু আক্তার গং। এমনকি প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রকাশ্যে দাবি করেন, রাজউকের সঙ্গে যোগসাজশ থাকায় নির্বিঘ্নে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

📌 সরেজমিনে ভয়াবহ চিত্র

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণকাজের তথ্যসংবলিত কোনো সাইনবোর্ড নেই, নেই সেফটি নেট কিংবা শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম। ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রাজউকের নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা বাধ্যতামূলক হলেও তা প্রকাশ্যেই অমান্য করা হচ্ছে।

📌 ভবন মালিকের চ্যালেঞ্জ

এ বিষয়ে ভবন মালিকের প্রতিনিধি ইঞ্জিনিয়ার বলেন,

“১ম তলার কাজ শেষ করে ২য় তলার কাজ করছি। প্রতিদিনই রাজউকের ইন্সপেক্টর আসে। যোগসাজশ না থাকলে কি আমি এতদূর কাজ করতে পারতাম?

নিউজ করতে পারেন, আমার জায়গায় আমি বিল্ডিং করব এখানে সাংবাদিকদের কি কাজ।

এ কথা বলেই তিনি ফোন কেটে দেন এবং পরে আর ফোন রিসিভ করেননি।

📌 রাজউকের জোনাল ইন্সপেক্টরের বক্তব্য

রাজউকের জোনাল ইন্সপেক্টর জানান মালিক পক্ষের বক্তব্য ভিত্তিহীন, মালিকপক্ষকে নকশা নিয়ে আসার জন্য কয়েকবার বলা হয়েছে। আমি এ পর্যন্ত দুইটি নোটিশ করেছি,এখনো অনুমোদিত নকশা আমাকে দেখায়নি। মালিকপক্ষ সাড়া না দিলে আইনগত নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে রাজউকের মোবাইল কোর্ট যে কোনো সময় ভবনটিতে অভিযান পরিচালনা করবে।

⚠️ ভূমিকম্প ঝুঁকিতে ভয়াবহ হুমকি

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সময়ে নকশাবহির্ভূত ভবন যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এতে ভবনের বাসিন্দা, শ্রমিক এবং আশপাশের সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com