শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরা পূর্ব থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উত্তরা পূর্ব থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী মোঃ কামরুজ্জামান (৪৯) একজন ব্যবসায়ী। তার মেয়ে জেরিন জামান তুবা (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে স্কুলের পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬, রোড নং-৫ এলাকায় পৌঁছালে লামীন ইসলাম (১৯)সহ ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা উত্তরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নং-১৩ (তারিখ: ২৩/০৪/২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তভার এসআই (নিঃ) ফরিদুজ্জামানের উপর অর্পণ করা হয়। পরবর্তীতে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায়, এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের সহযোগিতায় এবং উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ মে ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের পুবাইল থানাধীন পদহারা বাইদ সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামী লামীন ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিম জেরিন জামান তুবাকেও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত আসামীঃ লামীন ইসলাম (১৯)
পিতা: বিল্লাল হোসেন,ঠিকানা: রায়েরদিয়া (উলুখোলা), থানা: কালীগঞ্জ, জেলা: গাজীপুর

ভিকটিমঃ জেরিন জামান তুবা (১৪)পিতা: মোঃ কামরুজ্জামান
ঠিকানা: ফায়দাবাদ, থানা: দক্ষিণখান, ডিএমপি, ঢাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com