শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এথিস্ট ইন বাংলাদেশ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, পিবিআই তদন্তে

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৫ নম্বর কোর্টে গত ২২ ফেব্রুয়ারি ধর্ম অবমাননা, বিদ্রূপূপাত্মক ভাবে ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় বাদী ইউসুপ কাউসার অনলাইন প্ল্যাটফর্ম ‘এথিস্ট নোট’-এর সম্পাদক, প্রকাশক এবং কয়েকজন লেখকের বিরুদ্ধে অভিযোগ আনেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মামলাটি তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিবিআই শাখাকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।

ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত)-এর ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। এতে মোট আটজনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে প্রথমজন হিসেবে উল্লেখ করা হয়েছে  মো. রাসেল মিয়াকে। অন্য সাতজন হলেন— মো. তোফায়েল আহমেদ, নুরুল আমিন, বুরহান উদ্দিন, মোছা. নাসরিন সুলতানা, রুমানা পারভীন, তাহসিন আহমেদ এবং গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। মামলাটি সি.আর.-২২০/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে পিবিআই-এর প্রেস অফিসার জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতসংক্রান্ত অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকেন এবং তদন্ত শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়েও তিনি মত দেন।

অন্যদিকে, এথিস্ট নোট- সঙ্গে  একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে ইসলাম ধর্মের প্রতি আপত্তিকর, বিদ্রূপাত্মক ও কষ্টদায়ক বিষয়বস্তু প্রকাশের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে আদালত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিবিআই শাখাকে পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com