শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ডিবি পুলিশের অভিযানে মুক্তাগাছায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ৯৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে মুক্তাগাছা থানার ভাবকির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন— ইকবাল হোসেন (৩০), পিতা- নুর ইসলাম, মাতা- পারুল বেগম, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকা এবং সোহাগ আহম্মেদ (২৮), পিতা- মৃত আক্তার হোসেন, মাতা- সুজল বেগম, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভাটপাড়া এলাকা। জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক (৯টি) মামলা রয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com