শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় থানাগুলিতে নতুন ৭ ওসিসহ ১১কর্মকর্তা বদলী

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ১১ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। এর মধ্যে ৭ থানা পেয়েছে নতুন ওসি। গতকাল বুধবার ১৫ এপ্রিল কেএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম এম শাকিলুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১২ এপ্রিল কেএমপির চার থানার অফিসার ইনচার্জদেরকে খুলনার বাইরে রাজশাহী ও বরিশাল রেঞ্জে বদলী করা হয়।প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক এস এম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, পুলিশ পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পুলিশ পরিদর্শক মোঃ হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশারকে খানজাহান আলী থানায়,

‎পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামকে দৌলতপুর থানা থেকে খুলনা থানায়, পুলিশ পরিদর্শক ডিবি মোঃ হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়,পুলিশ পরিদর্শক রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবনচরা থানার অফিসার হিসেবে বদলী করা হয়েছে।পুলিশ পরিদর্শক লোকমান হোসেনকে গোয়েন্দা বিভাগে, খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামানকে গোয়েন্দা বিভাগে, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে গোয়েন্দা বিভাগে এবং পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com