শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:১০ অপরাহ্ন

আব্দুল্লাহ আল কাওছারঃ পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১০/১৫ টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়। উচ্ছেদ চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই সাড়ে ৬২ শতক জমি নিজেদের বলে দাবি করেন। এসময় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিল। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদের কে বারবার তাগিদ দেওয়ার পর ও জায়গা ছেড়ে না দেওয়ায় দুই দফা নোটিশ দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদ সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বাতিখালী গ্রামের তারক চন্দ্র সানা দাবি করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদের কোন নোটিশ না দিয়ে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন বাতিখালী মৌজার ২৬৯ খতিয়ানের ১৪৫,১৪৬ এবং ১৪৭ দাগে তারক, সুভাষ, বিধান, অসীম ও রবীন্দ্রনাথ সানা সহ আমাদের ৫ জনের সাড়ে ৬২ শতক জমি রয়েছে। তিনি বলেন জমির দাখিলা পরিশোধ সহ আমাদের নামে রেকর্ড রয়েছে। এছাড়া নালিশী জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে সকল নিয়ম নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com