শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মাগুরায় চোর পিটিয়ে ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:০২ অপরাহ্ন

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বাঁকা হরিশপুর গ্রামে চুরির ঘটনায় ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ফোন ছিনতাই এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে গ্রামের ইলিয়াসের দোকানে স্থানীয় ব্যক্তি আলিফকে চুরির অভিযোগে আটক করে কিছু ব্যক্তি। এ সময় তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হচ্ছিল। ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক উজ্জ্বল হোসেন শান্ত।

এ সময় উপস্থিত মিলন মোল্লা ও আজগর আলীসহ কয়েকজন ব্যক্তি সাংবাদিকের ওপর চড়াও হয়ে ভিডিও ধারণে বাধা দেয়। এক পর্যায়ে তারা সাংবাদিকের মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত আলিফের বিরুদ্ধে আয়নালের টিউবওয়েলের হাতল এবং মিজানুর রহমানের বিভিন্ন যন্ত্রপাতি (রেঞ্জ, হাতুড়ি, প্লাস ইত্যাদি) চুরির অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় তাকে আইনের হাতে না তুলে দিয়ে প্রকাশ্যে মারধর করা হয়, যা আইনবহির্ভূত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাংবাদিক উজ্জ্বল হোসেন শান্ত জানান, “আমি পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করছিলাম। এ সময় মিলন মোল্লা ও আজগর আলী আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এর আগেও তারা আমাকে সংবাদ প্রকাশের কারণে হুমকি দিয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন সচেতন মহল। একইসঙ্গে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিলন মোল্লা ও আজগর আলীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com