শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মানবতার কল্যাণে ২২ বছরের পথচলা: প্রমোট বাংলাদেশের অনন্য উদ্যোগ

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:১৪ অপরাহ্ন

সবুজ খানঃ মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে দীর্ঘ ২২ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “প্রমোট বাংলাদেশ” নামের স্বেচ্ছাসেবী সংস্থাটি।প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও নির্বাহী পরিচালক শাহবাজ জামানের নেতৃত্বে প্রমোট বাংলাদেশ আজ একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।বর্তমানে সংস্থাটির রয়েছে ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি এবং ২১ সদস্যের একটি সাধারণ পরিষদ,যারা সম্মিলিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।পরিবেশ রক্ষায় প্রমোট বাংলাদেশের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আর্সেনিক দূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে।স্বাস্থ্য খাতেও রয়েছে তাদের গুরুত্বপূর্ণ অবদান।বিশেষ করে গর্ভকালীন মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংস্থাটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করছে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুর স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসছে।

এছাড়াও, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করছে প্রমোট বাংলাদেশ।শিক্ষার গুরুত্ব তুলে ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলোকিত করার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।মানবতার সেবায় নিবেদিত এই সংস্থাটি ভবিষ্যতেও তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা পেলে প্রমোট বাংলাদেশ আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কাজ করতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com