শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনায় বাটা শো-রুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ অশোক (৩৮) নামে এক শুটার আটক হয়েছে।

‎বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।বাটা শো-রুমের কর্মকর্তা, কর্মচারীরা বলেছেন, রাতে অনেক ক্রেতা শো-রুমে ছিলেন। আমরাও ব্যস্ত ছিলাম। এমন সময় বেশ কয়েকজন বাইরে থেকে দৌড়ে শো-রুমের ভিতরে চলে আসে এবং পেছন থেকে এসে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে একজনকে জখম করে। এ সময় ওই ব্যক্তি শো-রুমের একপাশে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা শো-রুম ত্যাগ করে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর ডাকবাংলা মোড়ে ৭ জন সন্ত্রাসী মাসুম নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তাকে আটক করে। আমরা বিদেশি পিস্তলসহ অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে আটক করেছি এবং তার সঙ্গে কে কে ছিল সেই তথ্য পেয়েছি। তাকে নিয়ে আমরা অভিযানে যাব এবং তাদেরকেও আইনের আওতায় আনব। আটক অশোক বি-কোম্পানীর একজন সদস্য বলে জানতে পেরেছি।ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনেছি গুলি করেছে। এ সময় দেখি যে বাটার শো-রুমের ওদিক থেকে একজন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে এবং কোমরে একটি পিস্তল গুজে রাখছে। এটি দেখে তাকে ধাওয়া করি। স্থানীয় লোকজনকে বলি তাকে ধরেন, আমি পুলিশ। এ কথা শোনার পরে লোকজন তাকে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com