শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

সবুজ খানঃ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে তিনি খুলনা বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক মো. মোখতার আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

অনুষ্ঠানে খুলনার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শতবছরের ঐতিহ্যবাহী সিটি করপোরেশনকে শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা তাঁর মূল দায়িত্ব।

খুলনা সিটি করপোরেশনের সব নাগরিকদের সম্মান ও মর্যাদা প্রদান এবং তাদের সমস্যা সমাধানে সব সময় নিরলসভাবে কাজ করবেন তিনি।নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সিটি করপোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। আমি অবৈধ পয়সা আয় করতে চাই না, সিটি করপোরেশনের কর্মকর্তারাও যেন আমার দায়িত্ব পালনের সময়ে অবৈধ অর্থ লেনদেন না করে।

সকল উন্নয়নমূলক কাজ হবে সঠিকভাবে এবং যেভাবে করলে টেকসই উন্নয়ন হয়, সেভাবেই করব। এ জন্য কোনো কমিশন বাণিজ্য খুলনা সিটি করপোরেশনের প্রশাসক করবে না।’নতুন প্রশাসক সতর্ক করে বলেন, ‘সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভোর থেকে আমার সাথে রাস্তায় থাকতে হবে, কাজ করতে হবে।

আমরা পরিচ্ছন্ন নগর গড়তে চাই এবং এটি স্বপ্ন না, বাস্তবায়ন করতে চাই। প্রশাসক থাকবে রাস্তায়, আপনিও থাকবেন রাস্তায় এবং জনগণের মাঝে।’ নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সিটি করপোরেশন নিয়ে আমাদের নগরবাসীর অনেক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ আমরা শুনতে চাই, দূর করার জন্য আমরা কাজ করতে চাই।

জবাবদিহির মধ্য দিয়ে স্বচ্ছ একটি সিটি করপোরেশন আমরা উপহার দিতে চাই। এই শহরে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, তারা আমাকে অনেক কিছু বলেছেন। তাদের অনেক অভাব আছে। তার মধ্যে হচ্ছে তাদের নিরাপত্তার অভাব। আমরা নিরাপত্তা দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com