শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কুয়েট ভিসির সঙ্গে কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন

মোঃ মনিরুজ্জামানঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্মচারী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (টার্ম ২০২৬–২০২৭) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ এরশাদ আলী ও সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে ভাইস-চ্যান্সেলর নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে কর্মচারী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ এরশাদ আলী ও মোঃ ইয়াছিন আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ ডালিম হোসেন, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com