শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে কারচুপির নির্বাচন নয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

কামাল হোসেনঃ খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের আয়োজনে “সুষ্ঠ ধারার গনতন্ত্র উন্নয়নে কারচুপির নির্বাচন নয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৬ ফেব্রুয়ারি (শুক্রবার)খুলনা মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক শাহবাজ জামান এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএনডিপির) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “গণতন্ত্রের প্রকৃত শক্তি আসে জনগণের ভোটাধিকার থেকে”ভোটের অধিকার হরণ করা মানেই জনগণের কণ্ঠরোধ করা”। কারচুপিমুক্ত নির্বাচন নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মারুফ হোসেন, (প্রধান সম্পাদক, দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিন)” তিনি বলেন,“গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়,অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া”। সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হেসেন, তিনি বলেন, “কারচুপি ও অনিয়মের নির্বাচন গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত না হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো: আফজাল হোসেন, সহ সম্পাদক দৈনিক ভোরের চেতনা” কে এম নাইমুল আলম, নির্বাহী সম্পাদক, দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কম, শেখ শাহিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক ঢাকার সময়। তারা সবাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জিল্লুর রহমান, আপেল মাহমুদ, আকতার হোসেন বাবলু, সোনিয়া তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে এনে গণতন্ত্রকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে।পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আপেল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com