শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সবুজ খানঃ খুলনায় ডাকবাংলা মোড়ে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে এবং সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের সংবাদের প্রেক্ষিতে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবি ফোরামের খুলনা শাখা মানববন্ধন করেছে। বুধবার ( ২৯ জানুয়ারী) সকাল ১০ টায় খুলনা পিকচার প্লেস মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে ১১-২০ গ্রেড খুলনা জেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার বলেন, বিভিন্ন সরকারী বেসরকারী গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত পাঁচ বছরেই শুধু ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩১০ শতাংশ, গত দশ বছরের হিসাব ধরলে এ সংখ্যা ৫০০ শতাংশ ছাড়িয়ে যাবে। তাছাড়া, সরকারী কর্মকর্তা -কর্মচারীরা ১-২০ টি গ্রেডে বেতন পেয়ে থাকেন। উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা ৫ম গ্রেডের (প্রারম্ভিক বেতন ৪৩০০০.০০ টাকা) বেতন পেয়ে থাকেন এবং ২০তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন ৮২৫০ টাকা পান। যেখানে ৫ম গ্রেডের একজন উপসচিব পদ মর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন, সেখানে সকল কর্মকর্তা কর্মকচারীকে উপসিচব এর বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে ‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্য করা হচ্ছে।

‘মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত’ বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারী মাস থেকে রাস্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারী সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। তিনি প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য এবং আমাদের দাবিদাওয়া বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ রইলো।

এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ফোরামের খুলনা শাখার সাধারন সম্পাদক ফকির মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জনাব পবিত্র মন্ডল, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের মোঃ আবু আসলাম, মোঃ আব্দুস সবুর শেখ, মোঃ সরোয়ার শেখ, শেখ শাহিনুল ইসলাম,মুর্শিদা আক্তার, খুলনা আযমখান কমার্স কলেজের মোঃ আতিয়ার রহমান, জনাব জাহানারা পারভীন, খুলনা সমাজসেবা অধিদপ্তরের মো: ফয়েজ আহম্মেদ ও মোঃ জাহিদুল ইসলাম,খুলনা জেলা খাদ্য অধিদপ্তরের মোঃ বাদল হাওলাদার, খুলনা রেলওয়ের মোঃ লোকমান হোসেন, মোঃ রনি খান, খুলনা জনস্বাস্থ্য অধিদপ্তরের মোঃ জাফর ইকবাল, গাজী জসিম উদ্দিন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ শাহিনুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ তরিকুল ইসলাম, নাসিমা খাতুন, খুলনা বেতারের শুভঙ্কর কর্মকার, খুলনা প্রানি সম্পদ অধিদপ্তরের মোঃ শহিদুল ইসলাম, মোঃ জালাল উদ্দিন, টি এন্ড টি এর মোঃ মনিরুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com