শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে ,,,,,,,,,এস এম জাহাঙ্গীর 

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

তাছলিমা তমাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, পলাতক হাসিনা বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে বর্তমানে নিজেই অস্তিত্বহীন হয়ে গেছেন। বিএনপি নেতাকর্মীদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। জুলুম নির্যাতনের ফল কখনোই ভালো হয় না। অবশেষে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

আপনারা দেখেছেন বিগত ১৭ বছর দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামাগণ জেলে ছিলেন, তাদের সাথে জেলে দেখা হতো। আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় জেলে ছিলাম তাদের সাথে দেখা হতো। পলাতক সরকারের জুলুম নির্যাতনের কারনে বিএনপির বহু নেতাকর্মীদের পরিবার চরম দূর্দশায় জীবনযাপন করতেছে। ভবিষ্যতে যেন কোন নেতাকর্মী এমন জুলুমের শিকার না হয় এজন্য আমি সচেষ্ট থাকবো।

পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। সবাই ভোট কেন্দ্রে যাবেন স্বতঃস্ফূর্ত ভাবে ধানের শীষে ভোট দিবেন।

এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে আপনাদের সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর দক্ষিনখান ৪৭ নং ওয়ার্ড এলাকার ফায়দাবাদ চৌরাস্তা প্রাঙ্গণে ১৩ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় বক্তব্যে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

এসময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.কফিল উদ্দিন, দক্ষিনখান উত্তরখান থানা এবং ওয়ার্ড নেতৃত্ব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com