শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মীরপাড়া মোকামের মোড় এলাকায় ১০ দিন গৃহবন্দী অবস্থায় শামছুন নাহার

Reporter Name / ১৪৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন

উজ্জ্বল হোসেন শান্তঃ মাগুরা সদর উপজেলার পৌরসভার ৩ নং ওয়াডের মীরপাড়া মোকামের মোড় এলাকায় ১০ দিন গৃহবন্দী অবস্থায় শামছুন নাহার।

মোছাঃ শামছুন নাহার (৪০), পিং- মোঃ শামছুদ্দিন শেখ, সাং- মীরপাড়া মোকামের মোড়, থানা ও জেলা- মাগুরা। বিবাদী মোছাঃ রিনা খাতুন, স্বামী- মোঃ ইসহাক, মোঃ ইমরান, পিং- মৃত আলেক, মোছাঃ এলাচী বেগম, স্বামী- কামরুল, মোছাঃ শিল্পী বেগম, স্বামী ইবাদত, সর্ব সাং- মীরপাড়া মোকামের মোড়, থানা ও জেলা- মাগুরাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি এবং বিবাদী রিনা ও এলাচী সকলে মিলে একই মালিকের জমি ক্রয় করি এবং সকলে বাড়ী ঘর তৈরী করে আমরা সকলে একই পথ দিয়ে নিজ নিজ বাড়ী থেকে রাস্তায় বের হই। পরবর্তীতে বিবাদী রিনা ও এলাচী ২ জন মিলে বাঁশের বেড়া ও বড়ই ডাল দিয়ে আমার বসত বাড়ীর চতুর পাশে ঘিরিয়া দেয়। যে, কারণে আমি আমার বসত বাড়ী থেকে বের হতে পারছি না। পরবর্তীতে আমি ৯৯৯ এ ফোন করিলে থানা পুলিশ ঘটনাস্থলে ২ বার যায় এবং বিবাদীদেরকে থানা পুলিশ বলে আসে যে, রাস্তা ঘেরার দরকার নাই। তোমরা ২ পক্ষ থানায় আসো থানা পুলিশের সদস্য উপস্থিত থাকিয়া মিমাংসা করিয়া দিবো। এই কথা বলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। তারপরও সকল বিবাদীরা গত ইং ০৮/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ৯ টার সময় সকল বিবাদীগণসহ অজ্ঞাতনামা আরো কিছু লোকজন আমার বসত ঘরের পিছনে দাড়িয়ে হুমকি দিয়া আমাকে বলে আমি ও আমার সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য বাড়ীর বাহির হইলে আমাদেরকে খুন জখম করিবে বলে ভয়ভীতি দেখায় এবং ঘরের পিছনে দাড়িয়ে থাকে। এরপর আমি আমার ঘরের দরজায় তালা মারিয়া আমরা ঘরে অবস্থান করি। পরের দিন ভোরে সকল বিবাদীরা পূর্বের ন্যায় আচরণ করিতে থাকে।

মোছাঃ শামছুন নাহার জানান, আমি ১০ দিন যাবৎ বাড়ি থেকে বাহির হতে পারছি না। আমার পুত্রকে বাড়িতে আসতে বাঁধা দেওয়ার জন্য খাদ্য খাবার ঠিকমতো খেতে পারছি না। অনাহারে ও অর্ধহারে দিন কাটছে, আর আমি মহিলা মাদ্রাসায় চাকরি করি সেখানে ১০ দিন যাবৎ ক্লাস নিতে পারছি না, আর চাকরি না থাকলে আমি পথে বসে যাবো কারণ আমি একজন অতি দরিদ্র গরীব মানুষ। আইনের সুদৃষ্টি কামনা করি।

রিনা খাতুন জানান, আমি ও নাহার দুজনের বাড়ির পথ নেই আমি এখন বাগানের পথ দিয়ে যাতায়াত করি। আর নাহার কে আমার বাড়ির উপর দিয়ে যেতে দিবো না। এলাচি তার পথ আটকিয়ে দিয়েছে। তবে এর একটা পথ করে দিয়ে সমাধান হওয়া দরকার। আর পথ দিতে হলে এলাচিকে নাহার ও আমাকে ২ লাখ টাকা দিতে হবে।

এবিষয়ে মোকাম মোল্লা জানান, আমি মাঠের জমি বিক্রি করেছি এলাচি, নাহার ও রিনার কাছে কিন্তু তাদের পথ দেওয়ার কথা বলিনি এবং নাহার ও রিনা তাদের উক্ত জমি এখনও আমার কাছে থেকে রেজিস্ট্রি করে নেয়নি। আর তারা কিভাবে পথ দিয়ে বের হবে এ দায় আমর না। তিনি আরও জানান, এলাচি এখন পথ দেওয়ার জন্য ২ লাখ টাকা চেয়েছে নাহার ও রিনার কাছে এটা শুনলাম আর ওদের মধ্যে দলাদলি আছে।

এছাড়াও স্থানীয় প্রতিবেশী সুমন ও সুমি সহ আরও লোকজন জানান, এটা মানবিক দৃষ্টিতে মারাত্মক অপরাধ মূলক কাজ করেছে এলাচি। সুমি জানান এলাচি বেড়া খুলে দিলে আমাদের বাড়ির পাশের পথ দিয়ে যাতায়াত করতে দিবো নাহার আপাকে। এলাকার লোকজন মাগুরা প্রশাসনের সুদৃষ্টি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com