মোঃ উজ্জ্বল হোসেন শান্তঃ আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে এক প্রাণবন্ত প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও গণমানুষের নেতা এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বলেন,
> “এই ৩১ দফা হচ্ছে একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের নীলনকশা। এই দফাগুলোর মাধ্যমে জনগণের অধিকার, বিচার, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার হবে।”
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, এ্যাডভোকেট খান রোকনুজ্জামান, জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, নাজমুল হাসান লিটন, মোতালেব শিকদার, মাগুরা জেলা জাসাসের সদস্য সচিব এম ফেরদৌস রেজা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আড়পাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রাজিব হোসেন, সদস্য সচিব নাহিদ বিশ্বাস, শতখালী ইউনিয়ন বিএনপি ৭নং ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার নিছার শিকদার, শালিখা মহিলা দলের নেত্রী রুনা সালামসহ আরও অনেকে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দ জনগণের হাতে তুলে দেন তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি, যেখানে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, বিচার বিভাগ ও প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ও যুব উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারসহ একটি সমৃদ্ধ ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়।
কর্মসূচির শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেখানে ধানের শীষের জয়ধ্বনি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আড়পাড়া বাজার এলাকা।
দুর্নীতির রিপোর্ট ২৪.কম
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ