শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

মাগুরা চাউলিয়া ইউনিয়নে মহিলা দলের বর্ণাঢ্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন

মোঃ উজ্জল হোসেন শান্তঃ শিক্ষা, সমতা ও উন্নয়ন — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার ৯ নং চাউলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকাল ৩টায় মালিকগ্রাম বোর্ড অফিস মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং চাউলিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি বেদেনা বেগম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুপিয়া বেগম।

উপস্থাপনা করেন মাগুরা পৌর শাখা মহিলা দলের আহ্বায়ক খুরশিদা ইয়াসমিন ইতি এবং সার্বিক সহযোগিতা দেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসনেআরা খাতুন পলি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি।

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট কবির, জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক (১) সাবিনা ইয়াসমিন মেরী, প্রচার সম্পাদক শিরিনা পারভীন, বন ও পরিবেশ সম্পাদিকা জোছনা পারভীন, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পলাশ, এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন,

> “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মৃত মানুষের ভোটও রাতের অন্ধকারে হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বিএনপির উপর নির্যাতন চালিয়েও কাউকে দলে টানতে পারেনি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় তিনি এক কাপড়ে পালিয়ে গিয়েছিলেন।”

তিনি আরও বলেন,

> “জামায়াতসহ বিভিন্ন সংগঠন এখন ঘরে ঘরে গিয়ে নারীদের ভুল পথে প্রভাবিত করছে। তাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে মাঠে নামতে হবে।”

সমাবেশে বক্তারা বিএনপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com