শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

থানা পুলিশের সামনে চলছে জুয়ার আসর, প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ!

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মতিঝিল থানার পিছনে অবস্থিত ওয়ান্ডার্স ক্লাবে প্রতিনিয়ত জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই জুয়ার আসর পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন আলী মিয়ার ছেলে রনি সহ তার দুই সহযোগী আতিক ও জামাল।

এই ক্লাবগুলো একসময় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, কিন্তু বর্তমানে তা পরিণত হয়েছে জুয়ার অভয়ারণ্যে। বিস্ময়করভাবে, এসব অবৈধ কর্মকাণ্ড থানার একেবারে নাকের ডগায় হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।

বিভিন্ন সময় গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে এই ধরনের অভিযোগ প্রকাশ পেলেও কার্যত প্রশাসনের ভূমিকা থেকে যাচ্ছে রহস্যজনকভাবে নিরব। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের এক শ্রেণির অসাধু সদস্য এই কর্মকাণ্ড থেকে সুবিধাভোগী হওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে মতিঝিল থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সব কিছু জানি, তবে উপরের নির্দেশ ছাড়া ব্যবস্থা নেওয়া কঠিন।”

উল্লেখ্য, রাজধানীতে জুয়া, মাদক ও অবৈধ ব্যবসা বন্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার উচ্চারিত হলেও বাস্তব চিত্র যেন তার সম্পূর্ণ বিপরীত।

সচেতন মহল মনে করছেন, অবিলম্বে এই জুয়ার আসরের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো না হলে তরুণ সমাজ আরও বিপথে চলে যেতে পারে এবং সামাজিক অবক্ষয় আরও চরম আকার ধারণ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com