শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন-আবুল হোসেন আজাদ

পরেশ দেবনাথঃ / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

পরেশ দেবনাথঃ যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর-২৫) সকাল থেকে তিনি কেশবপুরের বাহারুল উলুম কামিল মাদরাসা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ ও কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার কথা তুল ধরলে তিনি সাধ্যমতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, শিক্ষক নেতা আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com