শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কয়রায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

আব্দুল্লাহ আল কাওছারঃ খুলনা কয়রায় মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ষোলহালিয়া গ্রামের শফিকুল ইসলাম মিস্ত্রির পুত্র উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আলম। বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩ নভেম্বর বাগালী ইউনিয়ন বিএনপি নেতা আঃ রহিম সানা সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনাটি হলো যে, কয়রা উপজেলার পাটিয়াখালী খালটি গত ২ এপ্রিল উপজেলা জলমহল কমিটির সিধান্ত মোতাবেক পদ্মা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ৩ বছরের জন্য ইজারা দেওয়া হয়। সেই মোতাবেক উক্ত সমিতির পক্ষে গত ২৩ নভেম্বর খালের বিষয়টি প্রচার করতে গেলে বিএনপি নেতা আঃ রহিম সানা ও তার পুত্র সুমন প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে নিয়ে আমাকে হুমকি প্রদান করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ঐ ঘটনার প্রেক্ষিতে আমার পিতা গত ২৫ নভেম্বর কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১১৭০। বিএনপি নেতা রহিম সানা উক্ত খালটি দির্ঘদিন আওয়ামীলীগ নেতা কর্মীদের ছত্রছায়ায় জবরদখল করে রেখেছে।

সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, আমাকে অস্ত্র দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ ছড়িয়ে পড়ে। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করতে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা অপ্রপচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com