শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কেশবপুর মধুমেলার ৬ষ্ট দিনে আবহাওয়া  খারাপ থাকলেও জমেছে সাংস্কৃতিক অনুষ্ঠান  

Reporter Name / ২৫৮ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ১১:২০ অপরাহ্ন

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ 

বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এঁর ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উপলক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার থেকে ২৭ জানুয়ারি শণিবার ৯ দিন ব্যাপী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধুমেলা। ৬ষ্ঠ দিন বুধবার (২৪ জানুয়ারী) বিকালে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও স্থানীয় সংস্কৃতিক সংগঠন উল্লাস-এর অনুষ্ঠানটি দর্শকদের মন জয় করেছে। সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর।

কেশবপুরের সাংস্কৃতিক সংগঠন উল্লাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক উৎপল দে’র সার্বিক দিক নির্দেশনায় সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর। সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল দে’র পরিচালনায়, কবিতা আবৃতি, ক্ষুদে শিল্পীদের সমবেত সঙ্গীত, নৃত্য পরিবেশন ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারে শিল্পী উল্লাস ও চারুপীঠ একাডেমির সঙ্গীত প্রশিক্ষক ইন্দ্রজিৎ সাধু-এর একক পরিবেশনা শ্রোতাদের মন জয় করেছে বলে জানান’ মধুমেলা ও সঙ্গীত প্রেমিক শ্রোতারা। সংগঠনের ক্ষুদে আবৃত্তি শিল্পী শুচি, নিশাত, আলিশা, ফাইজার এর কবিতা আবৃত্তি ও প্রত্যয়ী ঘোষের নৃত্যে দর্শক শ্রোতা করতালিতে মুখরিত করে তোলে মেলা প্রাঙ্গন।

সমবেত সংগীত পরিবেশন করে সংগঠনের শিশুশিল্পী- সৃজন, উপমা, রুপকথা, এথেনা, অনুভব, পার্থিব,

হৃদিতা,অনুষ্কা, মিথিলা, রাখি দে ও তাথৈ। সার্বিক তত্বাবধানে ছিলেন উল্লাস-এর যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী সরকার, শ্রাবন্তী রায় ও শ্রাবণী সাহা।

স্থানীয় বাসিন্দা, যিনি মধুসূদন-এর ওপর কাজ করেন আলোকচিত্রকর মুফতি তাহেরুজ্জামান বলেন, সারা দেশে শৈত প্রবাহের কারণে লোকজন বেশ কম। মধুপল্লীর দোকানদারেরা বলছেন, শীতের কারণে লোকজন কম আসছেন সে কারণে বেচাকেনাও কম হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com