শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আমতলীতে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

Reporter Name / ৪৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮:০৩ অপরাহ্ন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার আমতলীতে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে আমতলী উপজেলার মহিষকাটা বাজারে।

জানা গেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আশ্রাফ মৃধা ও অদুদ মৃধার মধ্যে মহিষকাটা বাজারের খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু উভয় পক্ষই সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানছেন না এমন দাবী স্থানীয়দের। আশ্রাফ মৃধার দখলে থাকা খাজ জমি বুধবার গভীর রাতে ওদুদ মৃধা ও তার লোকজন দখল করতে যায় এমন অভিযোগ আশ্রাফ মৃধার। ওই সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত নাশির মৃধা (৪০) আশ্রাফ মৃধা (৫০), ফেরদৌস মৃধা (৪৫), আলিম মৃধা (৩২) ও আহসান মৃধাকে (৩০) স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা তাদের সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর দিকে আহত অদুদ মৃধা (৪৫), খুকি বেগম (৩২) ও বাবলুকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত আশ্রাফ মৃধার স্ত্রী আসমা বেগম বলেন, গত ৩০ বছর ধরে খাস জমিতে দোকান ঘর ও বসতভিটা নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি অদুদ মৃধা তার দাবী করে বুধবার রাতে আমাদের বাড়ীতে হামলা করেছে। এতে আমার স্বামীসহ তার পাঁচ ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে অদুদ মৃধা ও তার লোকজন। তিনি আরো বলেন, এ জমি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু অদুদ মৃধা সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানেনা। তিনি গায়ের জোড়ে জমি দখল করতে চায়। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জানতে অদুদ মৃধার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com