বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জেের পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারী এলাকার শফি উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০) এর দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরের নিচে তল্লাশি চালানো হয়।
এ সময় সেখান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেককে আটক করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতল। সর্বমোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।