বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

২১টি নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে বড় বিনিয়োগ

তামান্না আক্তার হাসিঃ / ৭৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের বেসরকারি বিমান চলাচলের ইতিহাসে অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত “Beyond with Boeing” অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্জি আফরোজা খান এমপি। এছাড়া প্রতিমন্ত্রী এম. রফিকুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট এম. পল রিচিসহ বিমান চলাচল খাতের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বহরে ১৫টি আধুনিক Boeing 737-8 এবং ৬টি Boeing 737-800 উড়োজাহাজ যুক্ত হবে। ২০২৭ সাল থেকে ধাপে ধাপে এসব উড়োজাহাজ ইউএস-বাংলার বহরে সংযুক্ত করা হবে।

অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে দেশের আন্তর্জাতিক আকাশপথের বাজারের বড় একটি অংশ বিদেশি এয়ারলাইন্সের দখলে রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ দেশে রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইউএস-বাংলার লক্ষ্য শুধু একটি সফল এয়ারলাইন্স পরিচালনা নয়, বরং একটি পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হিসেবে গড়ে ওঠা। বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক রুট বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, কার্গো, এমআরও (Maintenance, Repair & Overhaul), ফ্লাইট ক্যাটারিং এবং এভিয়েশন প্রশিক্ষণসহ সমন্বিত এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com