বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম আরেক আবরার

Reporter Name / ৩১১ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯, ৬:৫১ পূর্বাহ্ন

সারাদেশ প্রতিবেদক ॥

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন কাজী আবরার মাহমুদ।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এই শিক্ষার্থী স্থাপত্য অনুষদে মেধা তালিকায় (সম্মিলিত) শীর্ষ স্থান অধিকার করেছেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৬ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষোভ ও শোকের পরিস্থিতির মধ্যেই ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফলে পরীক্ষায় অংশ নেয়া ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৬৫০ জন ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছেন।

প্রকাশিত ফলে দেখা যায়, স্থাপত্য বিভাগ এবং প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে আলাদাভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। স্থাপত্য বিভাগের প্রথম মেধা তালিকায় ৫৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রথম দফায় ও ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এছাড়া প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম মেধা তালিকায় ১ হাজার ৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রথম দফায় ও ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com