মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

অনির্দিষ্টকালের জন‍্য কুয়েট বন্ধ ঘোষণা

Reporter Name / ২৬৯ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

কামাল হোসেন ফরহাদঃ অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশবিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েট শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এবার অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।এরপর ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দাবি আদায়ে কুয়েটের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনেও তালা দেয়া হয়।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, কুয়েটে সকল ধরনের রাজনীতি বন্ধ, উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ, জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত ও ছাত্রত্ব বাতিল, আহত শিক্ষার্থীদের সু চিকিৎসা এবং প্রশাসনের ক্ষমাপ্রার্থনা।যদিও এরপর শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে রয়েছে কুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ ইত্যাদি। এরইমধ্যে স্থানীয় থানায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলায় বিএনপি ও ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com