বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী

কেশবপুরের বালিয়াডাঙ্গায় খ্রিস্টান ধর্মালম্বীদের  বড়দিন পালিত

Reporter Name / ৪০৬ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ কেশবপুরের বালিয়াডাঙ্গায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কেশবপুর কালভেরী ব্যাপিষ্ট চার্চ (বালিয়াডাঙ্গা)-এর আয়োজনে ওই বড়দিন পালিত হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক এইদিনে যীশু খ্রিস্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন।

এ-উপলক্ষে বালিয়াডাঙ্গা মিশনে ধর্মীয় প্রার্থনা, কেকে কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালভেরী ব্যাপিষ্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা, ইনসট্রাক্টর রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, কেশবপুর সরকারি পাইলট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জযদেব চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুলাহ আল ফুয়াদ, সাংবাদিক তন্ময় মিত্র বাপী, চারুপীঠ একাডেমি সহ সভাপতি মাছুম বিল্লাহ (প্রধান শিক্ষক), বিশিষ্ঠ চিত্রশিল্পী মলয় বিশ্বাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com