বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনায় ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি ‎ কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো!

রাউজানে শেখ জহুরুল ইসলামের দাফনে গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবক টিম

Reporter Name / ৬৬২ Time View
Update : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ৬:২০ পূর্বাহ্ন

রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আনজুমানে ইখওয়ানুস সুন্নাহ বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ পারভেজের পিতার দাফনকাজ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ স্বেচ্ছাসেবক টিম। তিনি করোনা উপসর্গ নিয়ে ২০ ডিসেম্বর রবিবার চট্টগ্রামে একটি হাসপাতালে ইনতেকাল করেন। তার গোসল, দাফন ও মরদেহ বহন করার জন্য গাউসিয়া কমিটি কাছে সহযোগিতা চাইলে, গাউসিয়া কমিটি বাংলাদেশে এগিয়ে আসে। এতে তারা এ্যাম্বুলেন্স সহায়তা প্রদানসহ দাফন কাজে অংশগ্রহন করেন। এতে দাফনকাজে উপস্থিত ছিলেন ১২ নং উরকিরচর ইউনিয়নের গাউসিয়া কমিটির কর্মকতা মৌলানা হোসাইন ক্বাদেরী, মৌলানা তারেক আজিজ, মনছুর আলম, গোলাম জিলানী পাশা প্রমুখ।

উনার মৃত্যুতে রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, আনজুমানে ইখওয়ানুস সুন্নাহ বাংলাদেশের প্রতিষ্টাতা সভাপতি অধ্যক্ষ আল্লামা কাজী হারুন চৌধুরী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তার শুভাকাঙ্ক্ষীরা শোক জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com