বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনায় ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি ‎ কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো!

মাদার্শায় তিনদিনব্যাপী জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী দঃ অনুষ্ঠিত

Reporter Name / ৫৩৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৬:৩২ পূর্বাহ্ন

হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দ আহমদ হাট, উত্তর মাদার্শা উদ্যোগে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী দঃ ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।

১১ নভেম্বর বুধবার খতমে কোরআন ও খতমে গাউসিয়া মাধ্যমে মাহফিলের কর্মসূচী শুরু হয়। ১২ নভেম্বর বৃহস্পতিবার ও ১৩ নভেম্বর শুক্রবার রাসূলে পাক দঃ আদর্শ ও জীবনের ওলামায়েকেরাম আলোচনা করেন।
১৩ নভেম্বর সকাল ৯ টায় সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী দঃ এর জুলুছ ও ফ্রান্সে রাসূলে পাক দঃ এর অবমাননার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়। এটি সৈয়দ হাট থেকে শুরু হয়ে হালদা নদীর পাড় হয়ে, শামীর মোহাম্মদ পাড়া, আলী মোহাম্মদ পাড়া, বদিউল আলম হাট, লাল মোহাম্মদ চৌধুরী পাড়া, বটতল সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ আহমদ হাটে শেষ হয়।

তিনদিনব্যাপী মাহফিলে সভাপতিত্ব করেন যথাক্রমে পীরে ত্বরিকত আল্লামা কাজী হারুন সাহেব, আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ এরশাদ। এতে তকরীর করেন, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা সোলাইমান আলী রেজবী।
এতে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলী, আজিজুল হক দৌলত, মোহাম্মদ আবু ইউসুফ, সাংবাদিক মোহাম্মদ জামশেদ, যুবনেতা ফরিদুল আলম, ফয়েজুল বারী চৌধুরী, একরামুল হক হারুন, মোহাম্মদ ইউছুফ, নাছির উদ্দিন লিটন, ইমতাজুল হক পলাশ, সবুর খান, ইসমাইল হোসেন টিপু, জাকের হোসেন, নাজিম উদ্দীন, মহিউদ্দিন খোকন, গিয়াস উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com