বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক খুলনায় ভৈরব নদে ফেরির ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি ‎ কুয়েট দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দুই দিনের সফরে ঠাকুরগাঁও আসতেছেন রাষ্ট্রপতি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩ 

জামালপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ একজন আটক

জিএম ফাতিউল হাফিজ বাবুঃ / ৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জেের পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পাথরের চর চেংটিমারী এলাকার শফি উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫০) এর দোকানের পেছনে আব্দুল জলিলের পুকুরের নিচে তল্লাশি চালানো হয়।

এ সময় সেখান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং আব্দুল মালেককে আটক করা হয়।

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—ব্ল্যাক হোয়াইট ৩৩ বোতল, হুইস্কি ২৩ বোতল, ইউস্কি ২০ বোতল এবং ভটকা ১২ বোতল। সর্বমোট ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com