ইয়াকুব আলীঃ গত ২৫ আগষ্ট (মঙ্গলবার) খুলনা কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামে জমিতে ধান রোপনকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের ৪ জন আহত হয়েছে। বেলা ১১টার দিকে দক্ষিণ ঘুগরাকাটি বিলে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন মৃত মজিবর রহমান সানার ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম, আঃ কাদের তাদের তাদের মা আনোয়ারা বেগম ও পুত্র বধু খাদিজা খাতুন আহতদের
পরিবারের অন্যান্য সদস্যরা জানায়, গত ৪ দিন আগে তারা দক্ষিণ ঘুগরাকাটি বিলে তাদের পৈত্রিক জমিতে ধান রোপন করেন। সকালে রোপনকৃত ধান দেখতে গেলে একই গ্রামের মনসুর গাজীসহ দুই ছেলে ও তার স্ত্রী আকলিমা আগে থেকে ওত পেতে থাকা অবস্থায় তাদের উপর অতকিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে
তাদের মারপিট করে। এতে তারা গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে। আহতদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মঞ্জুরুলের মা আনোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনায় আহত পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।
এলাকাবাসি জানায়, প্রতি বছর এই সময়ে আমন ধান রোপন ও ধান কাটার সময় জমি নিয়ে সংঘর্ষ লেগেই থাকে। স্থানীয় প্রশাসনের টহল জোরদার করার দাবী জানান গ্রামবাসি । এই বিষয় থানায় যোগাযোগ করলে।কয়রা থানায় পুলিশ বলছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।