বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ২৭ মামলার আসামি ও প্রতারক চক্রের ‘গডফাদার’ আকাশ গ্রেপ্তার

রহমত আরিফঃ / ৮৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

রহমত আরিফ: ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ হিসেবে পরিচিত মো. মোস্তফা আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মো. মোস্তফা আলী ওরফে আকাশ দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশের দাবি, আকাশ সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা বা ‘গডফাদার’ হিসেবে কাজ করতেন। চক্রটি বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং তার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আকাশের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com