বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পেটে লুকিয়ে ২ হাজার ৩০০ ইয়াবা, কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক

মোঃ শিহাব উদ্দিনঃ / ৯২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:২৮ অপরাহ্ন

মোঃ শিহাব উদ্দিনঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র‍্যাব-৬-এর অস্থায়ী চেকপোস্টে অভিযানে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রোববার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস. এম. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকার পথ হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

তিনি বলেন, পরে রাজুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করলে তার পেটে ইয়াবা বহনের সত্যতা মিলেছে। চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতরে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবা বেরিয়ে আসে।

র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ জানায়, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com