বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খিলক্ষেতে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১টি প্রাইভেটকার

তাছলিমা তমাঃ / ৭৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

রাজধানীর খিলক্ষেত থানা পুলিশ অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এবং তাদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত ২১ জুন ২০২৬ সকালে খিলক্ষেত থানাধীন বিশ^রোড এলাকায় ব্যাংকার মোহাম্মদ কামরুজ্জামানকে অপহরণ করে একটি চক্র। অপহরণকারীরা তার হাত বেঁধে একটি প্রাইভেটকারে তুলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায় এবং মুক্তিপণের জন্য ৫ লাখ টাকা দাবি করে। এ সময় ভুক্তভোগীর সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগীর কার্যালয়ের এক সহকর্মীর মাধ্যমে কুমিল্লা জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় ৫ লাখ টাকা পৌঁছে দেওয়া হয়। টাকা নেওয়ার পর অপহরণকারীরা ভুক্তভোগীকে রাজধানীর গোলাপবাগ এলাকার একটি স্থানে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মো. সুদেব রানা (৩১)-কে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে মিরন ওরফে সুজন (৫৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপহরণের ঘটনায় ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com