বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজ নাদিম ও তার সহযোগিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬

মেট্রো প্রতিনিধিঃ / ৬০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:০০ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনায় সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামী নাদিম ও তার সহযোগী রানাকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬।

‎র‍্যাব-৬ এর অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

‎২৪ই জুলাই (শুক্রবার) সকাল ১১টার সময় র‍্যাব-৬, এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযানে দুইজন সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন নাদিম (৩০) পিতা: শাহজাহান, সাং: আমতলা এবং মোঃ মাসুদ রানা (৩৭),পিতা: আব্দুর রহমান মিয়াজি, সাং: ইসলামপাড়া, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনা।

‎অভিযানকালে ধৃত আসামি নাদিমের বসত ঘরে তল্লাশি চালিয়ে তারি একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে।

‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা কার্যক্রম শেষে হলে উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে লবণচরা থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com