বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাবার অসুস্থতার কারণে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইলেন উত্তরা প্রেস ক্লাবের সেক্রেটারি পদপ্রার্থী আরিফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

উত্তরা প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে সেক্রেটারি পদপ্রার্থী আরিফুল ইসলাম তাঁর বাবার গুরুতর অসুস্থতার কারণে ভোটার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

এক আবেগঘন বার্তায় তিনি জানান, তাঁর বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউ ও কেবিনে স্থানান্তরের মধ্য দিয়ে তাঁর চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। এ অবস্থায় বাবার পাশে সার্বক্ষণিক থাকতে হচ্ছে বলে তিনি অনেকের ফোন রিসিভ করতে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারছেন না। এ জন্য তিনি সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

আরিফুল ইসলাম বলেন, “বাবা আমার কাছে সবার আগে। তাই এই কঠিন সময়ে আমি নিরুপায়।”

তিনি আরও বলেন, উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে এই সময়ে ভোটারদের সঙ্গে যেভাবে যোগাযোগ করা উচিত ছিল, তা সম্ভব হচ্ছে না। তবে তিনি আশা প্রকাশ করেন, ক্লাবের জন্য তাঁর অতীতের কাজ, অবদান ও আন্তরিকতার মূল্যায়ন করে ভোটাররা তাঁকে সমর্থন দেবেন।

তিনি সম্মানিত ভোটারদের উদ্দেশে বলেন, যদি তাঁরা মনে করেন যে তিনি তাঁদের আস্থার যোগ্য, তবে আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন দেওয়ার জন্য অনুরোধ জানান।

বার্তার শেষে তিনি আবারও তাঁর বাবার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com