বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন এমপি বাদশা

Reporter Name / ৩৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন

সোহেল রানা রাজশাহী বিভাগীয়ব্যুরো প্রধানঃ 

কলেজ শিক্ষকদের শিক্ষাবিজ্ঞান ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স ব্যাচ ১০২ এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, ব্যাচ ৮৭ উদ্বোধন করেছেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১০ টায় রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তিনি।

এ সময় মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের মধ্যে দিয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করাসহ নানা পরামর্শ দেন। এছাড়া শিক্ষক সমাজের যে কোন সমস্যায় পাশে থাকার অঙ্গিকার করেন।

এরআগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে এইচএসটিটিআই রাজশাহীর পরিচালক ড. মু. নাসির উদ্দিন মিঞা সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com